Game

2 years ago

One Day World Cup trophy: একদিনের বিশ্বকাপের ট্রফি উন্মোচিত হল মহাকাশে, শুরু ট্রফি ট‍্যুর

One Day World Cup trophy unveiled in space, trophy tour begins (File Picture)
One Day World Cup trophy unveiled in space, trophy tour begins (File Picture)

 

মুম্বাই, ২৭ জুন : সেপ্টেম্বরে ভারতে হতে চলা একদিনের বিশ্বকাপের ট্রফি উন্মোচিত হয়েছে মহাকাশে।এই প্রথমবারের মতো পৃথিবীর বাইরে গিয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছে আয়োজক দেশ ভারত। এরপর সেখান থেকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অবতরণ করানো হয়েছে বিশ্বকাপ ট্রফিটি।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে , পৃথিবী থেকে এক লাখ ২০ হাজার ফুট উপরে স্ট্রাটোস্ফিয়ারে উন্মোচিত হয়েছে ট্রফিটি। এমনকি আজ মঙ্গলবার জানানো হতে পারে বিশ্বকাপের চূড়ান্তসূচি এবং আজ থেকেই শুরু হবে ১০০ দিনের কাউন্টডাউন। সেই সঙ্গে আইসিসি জানিয়েছে, আজ থেকেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ট্রফি ট্যুরও।

ট্রফি ট্যুর ২৭ জুন থেকে:

আজ থেকে ট্রফি ট্যুর শুরু হবে। কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আয়োজক দেশ ভারত সহ বিশ্বের ১৮টি দেশে ট্রফি ভ্রমণ করবে।

একনজরে ট্রফি ট্যুরের সম্পূর্ণ সময়সূচী:

২৭ জুন – ১৪ জুলাই: ভারত

১৫ – ১৬ জুলাই:নিউজিল্যান্ড

১৭ – ১৮ জুলাই: অস্ট্রেলিয়া

১৯ – ২১ জুলাই: পাপুয়া নিউ গিনি

২২ – ২৪ জুলাই: ভারত

২৫ – ২৭ জুলাই: মার্কিন যুক্তরাষ্ট্র

২৮ – ৩০ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ

৩১ জুলাই – ৪ আগস্ট পাকিস্তান

৫-৬ আগস্ট: শ্রীলঙ্কা।

৭-৯ আগস্ট: বাংলাদেশ।

১০-১১ আগস্ট: কুয়েত

১২-১৩ আগস্ট: বাহরাইন

১৪-১৫ আগস্ট: ভারত

১৬-১৮ আগস্ট: ইতালি

১৯-২০ আগস্ট: ফ্রান্স

২১-২৪ আগস্ট: ইংল্যান্ড

২৫-২৬ আগস্ট: মালয়েশিয়া

২৭-২৮ আগস্ট: উগান্ডা

২৯-৩০ আগস্ট: নাইজেরিয়া

৩১ আগস্ট – ৩ সেপ্টেম্বর: সাউথ আফ্রিকা

৪ সেপ্টেম্বর থেকে: ভারত।

You might also like!