
গুয়াহাটি, ১০ জানুয়ারি : শ্রীলঙ্কার বিরুদ্ধে অনবদ্য শতরানে শচীনের রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। দেশের মাটিতে শচীনের শতরানের সংখ্যা ছিল ২০। আজকের শতরানের পর বিরাট কোহলির শতরানের সংখ্যাও গিয়ে দাঁড়াল ২০।
মঙ্গলবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮০ বলে অনবদ্য শতরানে পূর্ণ করেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এরইসঙ্গে শচীন তেন্ডুলকরকে স্পর্শ করলেন তিনি। দেশের মাটিতে শচীনের শতরানের সংখ্যা ছিল ২০। আজকের শতরানের পর বিরাট কোহলির শতরানের সংখ্যাও গিয়ে দাঁড়াল ২০। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরানের নিরিখে শচীনকে টপকে গেলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে শচীনের শতরানের সংখ্যা ৮। আজকের শতরানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট কোহলির শতরানের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯। অনবদ্য ১১৩ রান করে আউট হন বিরাট কোহলি।
