Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Kapil Dev : "শুধুমাত্র আপনিই নিজের যত্ন নিতে পারেন", পন্থকে ড্রাইভার রাখার পরামর্শ দিয়ে বললেন কপিল দেব

Kapil Dev & Rishabh Pant
Kapil Dev & Rishabh Pant

 

নয়াদিল্লি, ২ জানুয়ারি : ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের দুর্ঘটনা নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে কপিল দেব বলেন, “এটা একটা শিক্ষা। আমি যখন উদীয়মান ক্রিকেটার ছিলাম, তখন আমাকে মোটরসাইকেল দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল। সেদিনের পর থেকে আমার ভাই আমাকে মোটরসাইকেল ছুঁতেও দেয়নি। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে ঋষভ পন্থ নিরাপদে আছেন।”

প্রাক্তন ভারতীয় অধিনায়ক আরও বলেছেন যে, “ক্রিকেটারদের নিজেদের যত্ন নেওয়া দরকার এবং পন্থ নিজে গাড়ি চালানোর পরিবর্তে একজন ড্রাইভার ভাড়া করতেই পারতেন।” বলা বাহুল্য, হরিদ্বার (গ্রামীণ) এসপি এসকে সিংয়ের দেওয়া বিবৃতি অনুসারে, পন্থ একাই গাড়ি চালাচ্ছিলেন। “আপনার কাছে একটি সুন্দর চেহারার গাড়ি রয়েছে যা খুব দ্রুত, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি সহজেই একজন ড্রাইভার রাখতে পারেন, আপনাকে গাড়ি একা চালাতে হবে না। আমি বুঝতে পারি যে এই জাতীয় জিনিসগুলির প্রতি একজনের শখ বা আবেগ রয়েছে। এই বয়সে সেটা স্বাভাবিক, তবে আপনারও দায়িত্ব রয়েছে। শুধুমাত্র আপনিই নিজের যত্ন নিতে পারেন, আপনাকে নিজের জন্য সিদ্ধান্ত নিতে হবে।”

প্রসঙ্গত, গত শুক্রবার ভোররাতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। আপাতত দেরাদুনের হাসপাতালে পন্থকে আইসিইউ থেকে সরিয়ে একটি প্রাইভেট কেবিনে রাখা হয়েছে। 

You might also like!