Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Game

3 years ago

Jasprit Bumra:জাতীয় দলে হয়েছে প্রত্যাবর্তন, এবার ইতিহাস গড়ার সামনে জসপ্রীত বুমরা

Jasprit Bumra
Jasprit Bumra

 

কলকাতা, ১৮ আগস্ট : আইরিশদের বিরুদ্ধে শুক্রবার তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারত। আর এই ম্যাচেই ইতিহাস গড়তে চলেছেন জসপ্রীত বুমরা। জাতীয় দলে প্রত্যাবর্তনের সিরিজে আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন বুমরা। আর এই নেতৃত্বের দায়িত্ব পালন করতে গিয়ে এক রেকর্ডও গড়তে চলেছেন বুমরা। কী সেই রেকর্ড?

২০০৬ সাল থেকে টি-টোয়েন্টি খেলছে ভারত। এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ব্যাটার, উইকেটকিপার এবং অলরাউন্ডাররা। এ বার আয়ারল্যান্ড সিরিজে অন্যমাত্রা যোগ করতে চলেছেন এই ভারতীয় পেসার। কারণ এর আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে কোনও বোলার নেতৃত্ব দেয়নি। সুতরাং আজ বুমরার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে ডেবিউ হওয়াটা একটা রেকর্ড হতে চলেছে।

উল্লেখ্য, বুমরা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের ১১তম অধিনায়ক। এর আগে ২০০৬ সাল থেকে ভারতীয় দলকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, অজিঙ্ক রাহানে, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, ও লোকেশ রাহুল।




You might also like!