
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একটা দল, একটা জার্সি আর ১৭ টা বছর। দীর্ঘ সময় সে জার্সির সাথে থেকে সেটাই সুব্রত ভট্টাচার্যের উর্দি হয়ে গিয়েছে বোধ হয়, শনিবার সেই দলের বিরুদ্ধেই মাঠে নামছেন তার জামাই তথা বেঙ্গালুরুর স্টার প্লেয়ার সুনিল ছেত্রী। অর্থাৎ সুব্রত ভট্টাচার্যের তো উভয় সংকট, কাকে রাখবেন আর কাকে ছাড়বেন? প্রিয় দলকে সমর্থন না করলে যে মন মানবে না , আবার জামাইয়ের দলের পাশে না থাকলে গৃহযুদ্ধ না বেধে যায়?
ফাইনাল শুরুর এক দিন আগে অবশ্য তেমন কোনো চাপনিতে নারাজ প্রাক্তন সবুজ মেরুন এই ফুটবলার তথা কোচ। তার মতে ফেলার মাঠে সম্পর্কের কোনো জায়গা নেই। যে দল ভাল খেলবে, সে-ই জিতবে। আমি ও ভাবে কাউকে সমর্থন করতে রাজি নই। খেলাটা হবে মাঠে। সেখানে যে দল গতি কাজে লাগাতে পারবে, যারা ভাল করে বল নিয়ন্ত্রণ করতে পারবে, মাঠে বুদ্ধির প্রয়োগ করতে পারবে, তারাই দিনের শেষে ট্রফি জিতবে।
যে দলের জার্সিতে টানা ১৭ টা বছর কেটেছে তার প্রতি তো আবেগ থাকবেই, কিন্তু পাঁচ বছর আগে মেয়ে সোনমের সঙ্গে ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর বিয়ে হওয়ার পর থেকে আলাদা করে বেঙ্গালুরুর খেলাতেও মাঝেসাঝে নজর রাখেন তিনি।
সুনিল ছেত্রী প্রসঙ্গে তিনি বলেন-ও এমনিতেই দারুণ ফুটবলার। কারও প্রত্যাশা মেটানোর চাপ ওর উপরে নেই। ও নিজেকে প্রমাণ করেছে বহু আগে। তাই শনিবার বেঙ্গালুরু জিতলেও খুশি হব। মোহনবাগান জিতলেও আমার কোনও সমস্যা নেই। প্রাক্তন এই খেলোয়াড় যে কোনো দলকে এগিয়ে রাখতে নারাজ তা তার কথায় স্পষ্ট।
তবে, স্বামী সুনীলকে সমর্থন জানাতে সোনম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন গোয়া। গিয়েছেন তাঁর মা লতাও। সুব্রত অবশ্য যাননি।তবে তিনি শনিবার ফাইনালে যে একটি দৃষ্টিনন্দন ম্যাচের প্রদর্শন হতে চলেছে সে বিষয়ে বেশ আশাবাদী। তিনি বলেন দুই দলের কোচই পারদর্শী ও বুদ্ধিমান ও সেক্ষেত্রে বুদ্ধির সঙ্গে কৌশলের মেলবন্ধনে এক অসাধারন ম্যাচ হতে চলেছে আগামীকাল আইএসএল ফাইনালে।
