Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Rishabh Pant : পন্থের ক্ষত সংক্রমন এড়াতে বিশেষ ব্যবস্থা নিল হাসপাতাল

Rishabh Pant
Rishabh Pant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত শুক্রবার গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ভারতীয় দলের খেলোয়াড় ঋষভ পন্থ। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তাঁর ক্ষতে সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। তাই আইসিইউ থেকে আলাদা একটি কেবিনে স্থানান্তরিত করা হয়েছে ক্রিকেটারকে। পরবর্তী চিকিৎসার জন্য তাকে হয়ৎ বিদেশে নিয়ে যাওইয়া হতে পারে বলে ও জানা যাচ্ছে।  

দিল্লি ক্রিকেট সংস্থার প্রধান শ্যাম শর্মা  জানিয়েছেন,‘‘সংক্রমণের ভয়ে আমরা পন্থের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যাতে পন্থকে আলাদা কেবিনে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা করেছেন। ও এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।’’  প্রসঙ্গত, রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী জানিয়েছেন, পন্থের চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে রাজ্য সরকার। তবে পন্থের চিকিৎসা কী ভাবে হবে তা ঠিক করবে বিসিসিআই।   

নামজাদা এই ক্রিকেটারের সাথে অহোরহো দেখা করতে আসছদেন বহু নেতা মন্ত্রী থেকে শুরু করে অভিনেতারা, যার ফলে পন্থের পর্যাপ্ত  বিশ্রাম হচ্ছে না , শুধু তাই নয় তাদের সাথে কথা বলতে হচ্ছে তাকে ফলে এই তরুন ক্রিকেটারের ক্ষত বেড়ে যাওয়ার আশঙ্কায় চিন্তিত পন্থের পরিবারের সদস্যরাএবং পন্থের চিকিৎসারত ডাক্তার ও । 

পন্থের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল দলের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘এখন পন্থের বিশ্রামের প্রয়োজন। শুধু শারীরিক কারণে নয়, মানসিক সুস্থতার জন্যও পন্থ যত বেশি বিশ্রাম করতে পারবেন, তত ওঁর পক্ষে ভাল। এখনও ওঁর ক্ষত টাটকা রয়েছে। যাঁরা দেখতে আসছেন তাঁদের সঙ্গে কথা বলতে হচ্ছে পন্থকে। এতে উনি আরও দুর্বল হয়ে পড়ছেন। তাই এখন ওঁর সঙ্গে দেখা করতে আসা উচিত নয়। সেটা সবাইকে মাথায় রাখতে হবে।’’

You might also like!