Game

3 years ago

India vs Sri Lanka 2023 : কিং কোহলি! তিন ম্যাচে দু’টি শতরান কোহলির

Virat Kohli
Virat Kohli

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একটা সময় ছিল কোহলি মাঠে নামলে তার সমর্থকেরা তার ম্যাজিক দেখার আশায় থাকতেন, তবে মাঝে কেমন যেন ছন্দ পতন ঘটে, হারিয়ে যায় বিরাট ম্যাজিক। কিন্তু যে শ্রেষ্ঠ সে সব সময়ই শ্রেষ্ঠই থাকে , অদম্য জেদ ও অধ্যাবশায় দিয়ে আরো একবার বিরাট বুঝিয়ে দিলেন তাকে কেন মানুষ কিং বলে। 

এশিয়া কাপ দিয়ে তার ফিরে দাড়ানোর শুরু হয় , সেই ধারা বজায় রেখে নতুন বছরে দ্বিতীয় শতরান এল তাঁর ব্যাটে। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে দু’টি শতরান করে ফেললেন তিনি। আড়াই বছর শতরান না পাওয়ার পর যে খিদে জমেছিল বিরাটের মধ্যে, সেটাই পূরণ করছেন ছন্দে ফেরার পর। এক দিনের ক্রিকেটে বিরাটের এটি ৪৬তম ও আন্তর্জাতিক ক্রিকেটে ৭৪ তম শতরান। সচিন তেন্ডুলকরের ১০০টি শতরান ছুঁতে বাকি আর মাত্র ২৬  টি । 

You might also like!