Game

3 years ago

India vs Australia: কুনেম্যান-র ভেলকিতে বিপর্যস্ত ভারত

Matthew Kuneman
Matthew Kuneman

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অভিষেক টেস্টে তেমন করে  নজর কাড়তে পারেন নি ম্যাট কুনেম্যান , তবে ইন্দোরে তৃতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে রোহিত শর্মাদের বুকে কাঁপন ধরিয়ে দিলেন কুনেম্যান। দিল্লি টেস্টে প্রথম ইনিংসে দু’টি উইকেট পেয়েছিলেন। তবে তার মধ্যে ছিল বিরাট কোহলির উইকেটও। দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট পাননি। তৃতীয় টেস্টেই নিজের প্রতিভার প্রমাণ দিলেন। দুরন্ত ঘূর্ণিতে ভারতের দুই ওপেনারকে ফিরিয়ে দিলেন। তার পরে শ্রেয়স আয়ারও ফিরে গেলেন তার বলে।

জাতীয় দলের হয়ে চারটি এক দিনের ম্যাচ খেলেছেন। অভিষেক হওয়ার আগে ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। পাশাপাশি ২৮টি লিস্ট এ ম্যাচ এবং ৩৬টি ঘরোয়া টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও রয়েছে। ২০১২-১৩ মরসুমে কুইন্সল্যান্ডের অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পান তিনি। এর পর অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে জায়গা মেলে।প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২০২১-এ। টেস্ট অভিষেকের আগে ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৫টি উইকেট নিয়েছিলেন। তিন বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে।  

You might also like!