Game

3 years ago

India Vs Australia 2023: মারফির বলে ধরাশায়ী বিরাট!লাল বলের ক্রিকেটে এখনও রানে ফিরতে পারলেন না তিনি

Virat Kohli
Virat Kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪টি ইনিংস খেলেছেন বিরাট। চার বারই স্পিনারের শিকার হয়েছেন তিনি। তার মধ্যে ৩ বার তাঁকে আউট করেছেন টড মারফি। প্রসঙ্গত,টড মারফির অভিষেক হয়েছে এই সিরিজেই। 

সাদা বলের ক্রিকেটে বিরাট ছন্দে ফিরলেও টেস্টে এখন তার অবস্থান বেশ নড়বড়ে,  ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত টেস্টে ১৪টি ইনিংসে মাত্র ২৯৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৯ রান। এই ১৪ ইনিংসের মধ্যে ৯ বার স্পিনারের লি বিরুদ্ধে আউট হয়েছেন কোহলি। এই পরিসংখ্যান কার্যত স্পষ্ট করে দিচ্ছে কিং কোহলির স্পিনের বিরুদ্ধে দুর্বলতাকে। 

উল্লেখ্য চলতি সিরিজে নাগপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২ রানের মাথায় কোহলিকে প্রথম আউট করেন মারফি। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দিল্লিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কোহলিকে আউট করেনম্যাথু কুনেম্যান। টেস্টে সেটিই ছিল কুনেম্যানের প্রথম উইকেট। ৪৪ রান করেছিলেন কোহলি। দ্বিতীয় ইনিংসে ২০ রান করে আবার মারফির স্পেলে ধরাশয়ী হন তিনি। ইন্দোরে তৃতীয় টেস্টেও সেই ছবির ই পুর্নগঠন হতে দেখা গেল। ২২ রান করে মারফির বলের লাইন মিস করে উইকেট দিয়ে এলেন কোহলি।  


You might also like!