Game

3 years ago

EPL 2022-23 : ইপিএলে আজ মহারণ, ওল্ড ট্রাফোর্ডের মাঠে মুখোমুখি দুই ম্যাঞ্চেস্টার

English Premier League
English Premier League

 

ম্যাঞ্চেস্টার, ১৩ জানুয়ারি : ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ ধুন্ধুমার লড়াই। ওল্ড ট্রাফোর্ডের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি ম্যাঞ্চেস্টার সিটি। এর আগে এতিহাদ স্টেডিয়ামে ইউনাইটেডকে ৬-৩ গোলে হারিয়েছিল পেপ গুয়ার্দিওলার সিটি। কিন্তু সেই ইউনাইটেড এবং আজকের ইউনাইটেড এক দল নয়। সেটা ছিল মরশুমের গোড়ায়। নতুন ম্যানেজার এরিক টেন হাগ আত্মবিশ্বাস তলানিতে চলে যাওয়া একটি দলের সবে দায়িত্ব নিয়েছিলেন।

আজ, মরশুমের মাঝামাঝি সময়ে সেই প্রক্রিয়ার সুফল স্পষ্ট দেখা যাচ্ছে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা আট ম্যাচ জিতে ডার্বি খেলতে নামছে ম্যান ইউ। টানা আট ম্যাচে গোল করেছেন মার্কাস র‍্যাশফোর্ড। সম্ভবত এখনও পর্যন্ত জীবনের সেরা ফর্মে আছেন তিনি, সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে তিনি এ মরশুমে ১৫টি গোল করে ফেলেছেন। শুধু কি র‍্যাশফোর্ড, গোটা দলটাই একটা সিস্টেমে খেলছে, কেউ খাপছাড়া নয়।

You might also like!