Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সামনে হয়তো ইংল্যান্ড

England may face India in the semi-finals
England may face India in the semi-finals

 

সিডনি, ৫ নভেম্বর : খুব বড় অঘটন না হলে চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে চলেছে ইংল্যান্ড। গ্রুপ ১-তে নেট রানরেটের বিচারে রানার্স হয়ে সেমি ফাইনালে উঠেছেন জোস বাটলাররা। অন্যদিকে, মেলবোর্নে রবিবার জিম্বাবোয়েকে হারালেই গ্রুপ ২-তে চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে গ্রুপ ১-র চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ ২-র রানার্সের বিরুদ্ধে, আর গ্রুপ ২-র চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে গ্রুপ ১-র রানার্স। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেলে বা ড্র হলেও টিম ইন্ডিয়ার নেট রান রেট ভাল থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। অন্যদিকে, নেদারল্যান্ডসকে হারালেই সেমিফাইনালে উঠবে দক্ষিণ আফ্রিকা। সেক্ষেত্রে প্রথম সেমিফাইনালে খেলবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বরাবরই উত্তেজক হয়। সব মিলিয়ে বৃহস্পতিবার অ্যাডিলেডে রোহিত শর্মা বনাম জোস বাটলার-দের ম্যাচেই ঠিক হতে চলেছে ফাইনালে কারা উঠবে। বাটলাররা আয়ারল্যান্ডের কাছে হারলেও আফগানিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় সেমিফাইনালে উঠেছে।

You might also like!