Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Brazil : দুষ্কৃতীর হাতে প্রহৃত ব্রাজিলিয়ান কোচ তিতে

Tite
Tite

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কোচ তিতে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন, কিন্তু তাতেও ছাড় মিলছে না নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রদের প্রাক্তন কোচের। 

গত সপ্তাহে স্ত্রীকে নিয়ে ভোরবেলা বাড়ির বাইরে হাঁটতে বেরিয়েছিলেন তিতে। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি চেন দিয়ে তাঁর ঘাড়ে আঘাত করে। এমনকি সেই ব্যক্তি তিতের কাছে ব্যাখ্যা চায়, কেন ব্রাজিল এ ভাবে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল। 

পরে সাংবাদিকরা প্রাক্তন কোচের প্রতিক্রিয়া চাইলে তিনি কোনও স্পষ্ট জবাব দিতে চাননি। তবে পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, ওই ব্যক্তি তিতের প্রতিবেশীর বাগানে চেন দিয়ে বেঁধে রাখা সাইকেল চুরি করার চেষ্টা করছিল। সেই সময় তিনি বাধা দিতে গেলে শারীরিক ভাবে হেনস্তার শিকার হন। তিতেকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর স্ত্রী। অবস্থা বেগতিক দেখে সেই ব্যক্তি পালায়। 

প্রসঙ্গত, কাতার থেকে দেশে ফেরার পরে তিতে কোনও সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে দেখা করছেন না। রিয়োতে নিজের বাড়িতে স্ত্রী এবং অন্যান্য সদস্যদের সঙ্গে দিন কাটাচ্ছেন। 

You might also like!