Breaking News
 
Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার Mamata Banerjee: আলিপুরে মমতার মেগা-শো! মনোনয়ন পেশের দিনেও পায়ে হেঁটে মিছিল, বিরোধীদের কড়া টক্কর সুপ্রিমোর SIR in Bengal: মতুয়া ভোটে থাবা! নিউটাউনে হাজার হাজার নাম কর্তন, ‘লাইনেই জবাব দেব’— হুঁশিয়ারি শাহের সেই নবীনের

 

Game

1 year ago

Women's T20 World Cup Qualifiers: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করল ব্রাজিল

Brazil vs Argentina
Brazil vs Argentina

 

বুয়েনস এইরেস, ১৮ মার্চ  : সোমবার দিন-রাত্রির ম্যাচে মহিলা টি-২০ বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনাকে উড়িয়ে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। টস হেরে আগে ব্যাট করে আর্জেন্টিনা ১৭ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান করেছিল। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন স্টোকস, ২৩ বলে ১১ রান।

৫৫ রানের জয়ের লক্ষ্য মাত্রা সামনে রেখে খেলতে নেমে ৩৩ বল হাতে রেখে ৬ উইকেটের বড় জয় পেয়েছে ব্রাজিল। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৭ রান করেছেন আভেরি। তাছাড়া ন্যাখিমেন্টো করেছেন ১০ রান। এই ম্যাচ জিতেও অবশ্য বিশ্বকাপ বাছাইয়ে এগোতে পারছে না ব্রাজিল। কারণ আসরে নিজেদের ৬ ম্যাচের ৪ টিতে হেরেছে, জিতেছে দুটিতে। আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের গ্রুপে তৃতীয় স্থান নিয়ে আসর শেষ করেছে ব্রাজিল। ৪ দলের গ্রুপে শীর্ষস্থান অধিকার করা দল যাবে গ্লোবাল কোয়ালিফায়ারে। আর্জেন্টিনা ৬ ম্যাচ খেলে গ্রুপে চতুর্থ হয়ে তাদের বিশ্বকাপ বাছাই শেষ করেছে।


You might also like!