Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

EFL Cup 2024-2025: লিভারপুলকে হারিয়ে নিউক্যাসল দীর্ঘ ৫৬ বছর পর ইএফএল কাপ জিতল

Newcastle beat Liverpool to win EFL Cup
Newcastle beat Liverpool to win EFL Cup

 

ওয়েম্বলি, ১৭ মার্চ : রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ইএফএল বা ক্যারাবাও কাপের ফাইনালে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ইএফএল কাপ জিতে নিউক্যাসল দীর্ঘ ৫৬ বছরের শিরোপা খরা কাটিয়েছে। ১৯৬৯ সালে জেতা ফায়ার্স কাপই ছিল তাদের শেষ শিরোপা। ঘরোয়া ফুটবলে শিরোপা জিতেছিল তারও আগে। ১৯৫৫ সালে এফএ কাপ জিতেছিল নিউক্যাসল ইউনাইটেড। এদিন নিউক্যাসলের পক্ষে ড্যান বার্ন এবং অ্যালেক্সান্ডার ইসাক গোল করেন। লিভারপুলের পক্ষে একটি গোল শোধ করেন ফেদারিকো চিয়েসা। গত মরসুমের শেষে আর্নে স্লট লিভারপুলের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পর এটাই লিভারপুলের প্রথম ফাইনাল ছিল। প্রথম ফাইনালেই পরাজয়ের মুখোমুখি এই ডাচ কোচ। তবে প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তোলার লড়াইয়ে এখনও অপ্রতিদ্বন্দ্বী লিভারপুল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…