Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Dharmendra Pradhan: তামিলনাড়ুর শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করছে ডিএমকে : ধর্মেন্দ্র প্রধান

Dharmendra Pradhan
Dharmendra Pradhan

 

নয়াদিল্লি, ১০ মার্চ : জাতীয় শিক্ষা নীতি ও তিন ভাষা বিতর্কে ডিএমকে-র তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর অভিযোগ, তামিলনাড়ুর শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করছে ডিএমকে। সোমবার লোকসভায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, "তাঁরা (ডিএমকে) অসৎ। তাঁরা তামিলনাড়ুর শিক্ষার্থীদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়।"

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আরও বলেছেন, "তাঁরা তামিলনাড়ুর শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করছে। তাঁদের একমাত্র কাজ হল ভাষার প্রতিবন্ধকতা তৈরি করা। তাঁরা রাজনীতি করছে। তাঁরা অকর্ম করছে। তাঁরা অগণতান্ত্রিক এবং অসভ্য।"

You might also like!