Breaking News
 
Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার Mamata Banerjee: আলিপুরে মমতার মেগা-শো! মনোনয়ন পেশের দিনেও পায়ে হেঁটে মিছিল, বিরোধীদের কড়া টক্কর সুপ্রিমোর SIR in Bengal: মতুয়া ভোটে থাবা! নিউটাউনে হাজার হাজার নাম কর্তন, ‘লাইনেই জবাব দেব’— হুঁশিয়ারি শাহের সেই নবীনের

 

Game

1 year ago

LaLiga: রোমাঞ্চকর ম্যাচ, ২ গোলে পিছিয়ে থেকেও ৪-২ গোলে জিতল বার্সেলোনা

Barcelona wins 4-2 despite being 2
Barcelona wins 4-2 despite being 2

 

মাদ্রিদ, ১৭ মার্চ : আতলেতিকোর মাঠে রবিবার রাতে লা লিগার ম্যাচে ৭১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা জিতেছে ৪-২ ব্যবধানে। আর দুর্দান্ত এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল বার্সেলোনা। মাত্র ৬ মিনিটের মধ্যেই শোধ করল দুই গোল। তারপর যোগ করা সময়ে আতলেতিকো মাদ্রিদের গোলে আরও দুবার বল পাঠিয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিল বার্সেলোনা !

ম্যাচের ৪৪ মিনিটে সমর্থকদের উল্লাসে ভাসায় আতলেতিকো। গোল করেন আলভারেস। ৬০ মিনিটে আলভারেসের বদলি নামার ১০ মিনিট পরই ব্যবধান ২-০ করেন সরলথ। ৭২ মিনিটে চমৎকার গোলে ব্যবধান কমান ৩৬ বছর বয়সী তারকা লেভানদোভস্কি। ৭৮ মিনিটে স্কোরলাইন ২-২ করেন তরেস, স্প্যানিশ ফরোয়ার্ড। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বার্সেলোনাকে ৩-২ করে এগিয়ে দেন ইয়ামাল। আর যোগ করা সময়ের ৮ মিনিটে ৪-২ করেন তরেস। ২৭ ম্যাচে ১৯ জয় ও ৩ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হল ৬০। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল শিরোপাধারী রিয়াল। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো। মাদ্রিদের দুই দল একটি করে ম্যাচ বেশি খেলেছে।

You might also like!