Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: পুরুলিয়া-সহ ৫টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা, অস্বস্তি কলকাতাতেও

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৬ মার্চ : দক্ষিণবঙ্গের ৫টি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলি হল, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পুরুলিয়া। পশ্চিমের এই ৫টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাপিয়ে যেতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য় জেলাগুলিতেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এই পরিস্থিতি চলবে আগামী আরও ৩-৪ দিন। তবে, ২০ মার্চের পর বদলাবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২০ এবং ২১ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেই সময় তাপমাত্রাও খানিকটা হ্রাস পাবে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি।

You might also like!