Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Premier League 2024-25: চেলসিকে হারাল আর্সেনাল, লিভারপুলের সঙ্গে ব্যবধান কমল

Arsenal's Mikel Merino celebrates after the match
Arsenal's Mikel Merino celebrates after the match

 

লন্ডন, ১৭ মার্চ  : অ্যামিরেটস স্টেডিয়ামে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। তাতে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ১২। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেছিল আর্সেনাল। ২০ মিনিটেই তারা এগিয়ে যায়। মার্টিন ওডেগারের কর্নারে হেডে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো। চেলসি প্রতিপক্ষের মাঠে সবশেষ ৬ ম্যাচের ৪টিতেই হারলো, অন্য দুটি ড্র করেছে।

লিগ টেবিলে শীর্ষস্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৭০। ২৯ ম্যাচে ১৬ জয় ও ১০ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৫৮। তারা আছে টেবিলের দ্বিতীয় স্থানে। ৫৪ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্ট আছে তৃতীয় স্থানে। চেলসির পয়েন্ট ৪৯, তারা আছে চতুর্থ স্থানে। আর ৪৮ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে টেবিলের পঞ্চম স্থানে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…