Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Shane Warne : এবার শেন ওয়ার্নের নামে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার

Shane Warne
Shane Warne

 

সিডনি, ২৬ ডিসেম্বর : ২৬ ডিসেম্বর মানেই বক্সিং ডে। এই বিশেষ দিনে দুনিয়াজুড়ে বসে খেলার আসর। বিশেষ করে ফুটবল, ক্রিকেট। মেলবোর্নের মাঠে বক্সিং ডে টেস্ট এক আলাদাই ঐতিহ্য। আজ সোমবার বক্সিং ডে টেস্ট শুরু হয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। আর এই দিনটাকে চিরকালের জন্য স্মরণীয় করে রাখল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। এ বছরই প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নকে সম্মান জানিয়ে একাধিক উদ্যোগ নিল তারা।

অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারের নাম বদলে রাখা হল শেন ওয়ার্ন অ্যাওয়ার্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভ নিক হকলি এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন সিইও টড গ্রিনবার বক্সিং ডে টেস্ট চলাকালীন ওয়ার্নের নামে এই সম্মানের কথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত, এ বছরের ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে ছুটি কাটানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সর্বকালের সেরা এই স্পিনারের।


You might also like!