
নাগপুর, ১১ ফেব্রুয়ারি: বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২২৩ রানে এগিয়ে ভারত। নাগপুরে বৃহস্পতিবার শুরু হওয়া এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৭৭ ৷ আর ভারতের সব উইকেট পড়ল ৪০০ রানে ৷
শনিবার চার টেস্টের এই সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিন ৷ দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৩২১ ৷ আউট হয়েছিলেন সাতজন ব্যাটার ৷ ক্রিজে ছিলেন রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেল ৷ দু’জনেই শুক্রবার হাফ সেঞ্চুরি করেছিলেন ৷ তবে দু’জনেই সেঞ্চুরি হাতছাড়া করেছেন ৷ জাডেজা আউট হন ব্যক্তিগত ৭০ রানে ৷ আর অক্ষরের ইনিংস থামে ৮৪ রানে ৷ তিনি আউট হওয়াতেই শেষ হয় ভারতের ইনিংস ৷ যদিও জাডেজা যখন আউট হন, সেই সময় ভারতের স্কোর ৩২৮ ৷
কিন্তু সব আশঙ্কা উড়িয়ে অক্ষরের সঙ্গে অনবদ্য পার্টনারশিপ করেন মহম্মদ শামি ৷ বল হাতে তিনি বিপক্ষকে ছিন্নভিন্ন তো করেনই, এদিন ব্যাটার শামির দাপটে অজি বোলাররা সমস্যায় পড়ে গিয়েছিলেন ৷ শামি ও অক্ষরের মধ্যে ৬২ রানের পার্টনারশিপ হয়েছে ৷ তার মধ্যে বেশিরভাগ রানই করেছে শামি ৷ ২টো চার ও ৩টে ছয়ের সাহায্যে ৪৭ বলে ৩৭ রান করেছেন শামি৷
জবাবে ব্যাট করতে নেমে আশ্বিন আর জাদেজার ঘূর্ণিতে ধরাশায়ী অজি ইনিংস। ৮ উইকেট হাড়িয়ে অস্ট্রেলিয়ার স্কোর ৮২ রান।
