
নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ বর্ডার-গাভাসকর ট্রফির পর দুদেশের একদিনের সিরিজ। মোট তিনটে ৫০ ওভারের ম্যাচ খেলা হবে। ইতিমধ্যেই ওই সিরিজের দল ঘোষণা করেছে ভারত। এবার অস্ট্রেলিয়াও ঘোষণা করল ১৬ জনের দল। টেস্ট দলের তুলনায় সেই দল নিঃসন্দেহে শক্তিশালী। দলে ফিরেছেন বিস্ফোরক ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল এবং অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল মার্শ।
ম্যাক্সওয়েল এবং মার্শ দুজনেই চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। অস্ত্রোপচার হয়েছিল দুজনেরই। এবার সুস্থ হয়ে ভারতের বিরুদ্ধে খেলতে চলেছেন তাঁরা। ১৭ মার্চ মুম্বইয়ে শুরু হচ্ছে একদিনের সিরিজ।
অস্ট্রেলিয়ার ১৬ জনের স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
