
কলকাতা, ৯ আগস্ট : আবার এই শহরে পা পড়ছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা এঞ্জেল ডি মারিয়ার। এবারের বিশ্বকাপজয়ী টিমের অন্যতম সদস্য ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির এই সতীর্থ কাতার বিশ্বকাপেও নজর কেড়েছেন। ফাইনালে গোলও করেছেন।এর আগেও তিনি কলকাতায় এসেছিলেন। এক যুগ পর আবার এক বার কলকাতায় আসছেন ডি মারিয়া। আগের বার কলকাতায় যখন কলকাতায় এসেছিলেন, তখন ছিলেন তরুণ ফুটবলার। এখন তাঁর নামের পাশে বিশ্বজয়ী তকমা।
উল্লেখ্য, কিছুদিন আগে এমি মার্টিনেজকে কলকাতায় আনার উদ্যোগ নিয়েছিলেন ক্রীড়া উদ্যোগপতী শতদ্রু দত্ত। তিনিই এ বার বিশ্বকাপ ফাইনালের গোলদাতাকে শহরে আনার উদ্যোগ নিয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো অক্টোবরে উৎসবের মরসুমেই এই শহর মাতাতে ডি’মারিয়া কলকাতায় আসবেন।
