Game

3 years ago

India vs Austrelia 4th Test 2023 : আমেদাবাদে রানের পাহাড় গড়ছে অস্ট্রেলিয়া, খোয়াজার পর সেঞ্চুরি হাঁকালেন গ্রিন

After Khwaja, Greene
After Khwaja, Greene

 

আমদাবাদ, ১০ মার্চ : ইন্দোর টেস্টের জয় অক্সিজেন জুগিয়েছিল। বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্টেও আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগোচ্ছে অস্ট্রেলিয়া। ১৩৬ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটের বিনিময়ে ৩৮৭ রান। উসমান খোয়াজার পর এবার দুর্দান্ত সেঞ্চুরি ক্যামেরন গ্রিনের ব্যাটে। আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের প্রথম শতরান পেলেন অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার। ১৪৩ বলে গ্রিন তাঁর সেঞ্চুরি সাজিয়েছেন ১৬ টি বাউন্ডারির মাধ্যমে।

প্রথম দিনের শেষে গ্রিন অপরাজিত ছিলেন ৪৯ রানে। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজনের বিরতির পরেই সেঞ্চুরি পেলেন অজি অলরাউন্ডার। ষষ্ঠ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে ভারতের মাটিতে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজেদের প্রথম শতরান পেলেন গ্রিন। শেষবার ২০১৬-১৭ মরশুমে গ্লেন ম্যাক্সওয়েল ভারতে তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন। রাঁচিতে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন ম্যাক্সওয়েল। এছাড়াও অজি ক্রিকেটারদের মধ্যে ভারতের মাটিতে নিজেদের প্রথম টেস্ট শতরান পেয়েছিলেন লেস ফ্যাভেল (১০১), পল শেহান (১১৪), ডিন জোনস (২১০) এবং মাইকেল ক্লার্ক (১৫১)।

দ্বিতীয় দিনে অজি ওপেনার উসমান খোয়াজা এবং গ্রিনের হাত ধরে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার এখনও পর্যন্ত ৩টি উইকেট তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রতিবেদন লেখা পর্যন্ত খোয়াজা অপরাজিত রয়েছেন ৩৬৪ বলে ১৬৫ রান করে। খোয়াজার এই দুর্দান্ত ইনিংসে রয়েছে ২০ টি বাউন্ডারি। গ্রিন আউট হয়েছেন ১৭০ বলে ১১৪ রানে।

১৩৬ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটের বিনিময়ে ৩৮৭ রান। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ২৫৫ রান।

You might also like!