Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Dakshineswar Temple : দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির ঘিরে কেন আছে ১২টি শিব মন্দির? নেপথ্যে রয়েছে এক কারণ !

Dakshineswar Temple
Dakshineswar Temple

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বাঙালির অন্যতম ধৰ্মীয় উৎসব কালীপুজো। আর কয়েকদিন পরেই ৩১ অক্টোবর কালীপুজো। মহা ধুমধামের সঙ্গে পালিত হবে এই উৎসব। বাংলার অন্যতম কালী মন্দির হলো দক্ষিণেশ্বরের কালী মন্দির। পরম পুরুষ রামকৃষ্ণের স্মৃতি ধন্য এই মন্দির। গঙ্গার পারে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর এই মন্দিরের মাহাত্ম্য অসীম।

রোজ লাখ লাখ ভক্ত সমাগম হয় মন্দিরে। দক্ষিণ দিকে মুখ করে বিরাজমান মা ভবতারিণী। দক্ষিণেশ্বর মন্দিরের তাৎপর্য, গুরুত্ব অনেক। ভক্তকুলের এই মন্দিরকে নিয়ে নানা বিশ্বাস রয়েছে। মা ভবতারিণীর মন্দির ছাড়াও দক্ষিণেশ্বরে রয়েছে ১২টি শিব মন্দির। একদিকে ৬টি, আর অন্য দিকে ৬টি শিবলিঙ্গ রয়েছে। এই ১২টি শিব  মন্দিরেরও বিশেষ তাৎপর্য রয়েছে।

  হিন্দু শাস্ত্র মতে এই মুহূর্তে দেশে রয়েছে মোট ১২টি জ্যোতির্লিঙ্গ। সেই ১২টি জ্যোতির্লিঙ্গর স্মরণেই দক্ষিণেশ্বরে আছে ১২টি শিব মন্দির। দক্ষিণেশ্বরে উত্তরদিকে যে ৬টি শিব মন্দির রয়েছে, সেগুলি হল যোগেশ্বর, রত্নেশ্বর, জটিলেশ্বর, নকুলেশ্বর, নাগেশ্বর এবং নির্ঝরেশ্বর। আর দক্ষিণ দিকে যে ৬টি শিবলিঙ্গ রয়েছে, সেগুলি হল যজ্ঞেশ্বর, জলেশ্বর, জগদীশ্বর, নাদেশ্বর, নন্দীশ্বর, নরেশ্বর। এছাড়াও দক্ষিণেশ্বরে রয়েছে রাধাগোবিন্দের মন্দির। কালীপুজোয় দক্ষিণেশ্বরে বিশেষ আরাধনা করা হয়। কালীপুজোর দিন বহু ভক্ত সমাগম হয় এই তীর্থস্থানে। কালীপুজোর রাতে কয়েক হাজার ভক্ত সারা রাত দক্ষিণেশ্বরে বসে পুজো দেখবেন, ভোগ নেবেন।

You might also like!