Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

মহাষ্টমীতে কুমারী পুজো হবে ঢাকার রামকৃষ্ণ মিশনে

Kumari Puja will be held on Mahashtami at Ramakrishna Mission in Dhaka
Kumari Puja will be held on Mahashtami at Ramakrishna Mission in Dhaka

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  অবশেষে কুমারী পুজো হচ্ছে বাংলাদেশের রামকৃষ্ণ মিশনে। বাংলাদেশ সেনাবাহিনীর তরফে জানানো হয়, কুমারী পুজোর জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তার পরেই পুজো উদযাপন কমিটি সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকবারের মতোই রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো হবে।

ঢাকার দুর্গোৎসবের মূল আকর্ষণ হলো কুমারী পুজো। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলের কাছেই কুমারী পুজো হল অন্যতম আকর্ষণ। কিন্তু এবার কুমারী পুজো হবে না জানানো হয়েছিল মিশনের তরফে। এই সিদ্ধান্তে সকল ধর্মের মানুষ হতাশ হয়েছিলেন। তবে  মিশনের তরফে জানানো হয়, যাবতীয় জট কাটিয়ে শারদীয় দুর্গাপুজোয় অষ্টমীতে রাজধানী ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে প্রতিবারের মতো এবারও কুমারী পুজো অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কুমারী পুজো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মিশন কর্তৃপক্ষ।

You might also like!