Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Festival and celebrations

2 years ago

Chandan Yatra of Jagannath Dev : মাহেশে শুরু জগন্নাথ দেবের ৬২৭-তম চন্দন যাত্রা উৎসব, চলবে দীর্ঘ ২১ দিন ধরে

Chandan Yatra of Jagannath Dev
Chandan Yatra of Jagannath Dev

 

হুগলি, ২৪ এপ্রিল  : হুগলির মাহেশে শুরু হয়েছে জগন্নাথ দেবের ৬২৭-তম চন্দন যাত্রা উৎসব। ২১ দিন ধরে ঐতিহাসিক এই চন্দন যাত্রা উৎসব চলবে। আগামী ৪ জুন স্নান যাত্রা সম্পন্ন হওয়ার পর ২০ জুন মাহেশের রথযাত্রা উৎসবের সূচনা হবে।কেবল মাহেশেই নয় শ্রীক্ষেত্র পুরীধামেও অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা এবং রথের কাজের শুভারম্ভ হয়েছে। এই দীর্ঘ ২১ দিন ব্যাপী প্রভুকে চন্দন চর্চিত করার পাশাপাশি নৌকাবিহার অনুষ্ঠান ও পালন করা হয় শ্রীক্ষেত্রে। প্রসঙ্গত, গ্রীষ্মের প্রবল গরম থেকে  প্রভুকে শীতলতা প্রদানের জন্যই এই রীতি অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য কেবল মাহেশ বা শ্রীক্ষেত্রেই নয় এই সময়  নদীয়ার মায়াপুরের ইসকন মন্দিরের চন্দন যাত্রাতেও দেশি ও বিদেশি ভক্তের ঢল নেমেছে। সমাধি মন্দির সংলগ্ন পুষ্করিণী চত্বর বর্ণাঢ্য আলোকমালায় সাজানো হয়েছে।

You might also like!