Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Festival and celebrations

1 year ago

Jagaddhatri Puja 2024: কালীপূজো মিটলেই জগদ্ধাত্রী পুজো, জেনে নিন ২০২৪ -এ পুজোর নির্ঘণ্ট!

Jagaddhatri Puja 2024
Jagaddhatri Puja 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কথায় বলে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সেই পার্বণ বা উৎসবের অন্যতম হল কালীপুজো। অসুর শুম্ভ ও নিশুম্ভকে বধ করার জন্য ভয়ঙ্কর রূপ ধারন করেছিলেন মা কালী। বিশ্বের কালিমা দূর করতে নিজের গায়ে ধারন করেছিলেন কালো রং। এবার সেই পুজো মিটতে না মিটতেই শুরু হল জগদ্ধাত্রী পুজোর কাউন্টডাউন।

কার্তিক মাসের শুক্লপক্ষে জগদ্ধাত্রী পুজো হয় নবমী তিথিতে। কথিত রয়েছে, একদা অসুর হাতির রূপ ধারণ করে। তখন সেই হস্তিরূপের অসুর বধ করেন চতুর্ভূজা দেবী জগদ্ধাত্রী। সিংহ বাহিনী এই জগদ্ধাত্রী সালঙ্কারা। তাঁর চার হাতে রয়েছে তীর ধনুক, শঙ্খ ও চক্র। এই দেবীই হাতির রূপ ধারণকারী অসুরকে বধ করেন। হাতির অপর নাম করী থেকে অসুরের নাম হয় করীন্দ্রাসুর। আর সেই থেকে দেবীর নামকরণ হয় করীন্দ্রাসুরনিসূদিনী। দেবীর বাহন সিংহ, গলায় জড়িয়ে রয়েছে সাপ।

পঞ্জিকা মতে, ২০২৪ সালে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী পড়েছে ৭ নভেম্বর তারিখে । সপ্তমী তিথি পড়ছে ৮ নভেম্বর। অষ্টমী তিথি পড়ছে ৯ নভেম্বর, নবমী তিথি পড়ছে ১০ নভেম্বর। দশমীর তিথি রয়েছে ১১ নভেম্বরে। 

You might also like!