Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: জাতপাত ভুলে পুজোর চারদিন বনেদি বাড়ি হয়ে ওঠে বারোয়ারি! জানেন কোন বাড়ির রীতি?

Durga Puja
Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- চলছে দুর্গাপুজোর কাউন্টডাউন। আর মাত্র ১১দিনের প্রতীক্ষা, তারপরই মর্তলোকে মা দুর্গা আসার আনন্দে সামিল হবে গোটা রাজ্য বাসী। বনেদি বাড়ি থেকে বারোয়ারি, সর্বত্রই হিন্দুধর্মীরা খুশির আমেজে গা ভাসান। তবে এমন এক বনেদি বাড়ি আছে, যেখানে জাতপাত ভুলে সকলেই মেতে ওঠে পুজোয়।

উত্তর ২৪ পর গনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদী ঘেষা পানিতর গ্রাম কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ি। আর সেই বাড়ির দুর্গা পুজো ৪৫১ বছরের পা দিল। এই বনেদি বাড়িতে হয় সম্প্রীতির মেলবন্ধন।

 বর্তমান সময়ে বনেদি বাড়ির আভিজাত্য না থাকলেও পুজোতে মেতে ওঠেন গ্রামবাসীরা।  ওপার বাংলা থেকে বহু দর্শনার্থীরা এই পুজো দেখতে এপার বাংলায় আসেন পানিতর গ্রামে। পুজোর কটা দিন বিভিন্ন ধর্মের মানুষেরা উৎসবে মাতেন। অষ্টমী ও নবমীতে গ্রামের রান্না বন্ধ থাকে। ভজরামের মধ্য দিয়ে ভুরিভোজ শুরু হয়। আর সকালে সেই প্রসাদ একসঙ্গে বসে খান সকলে। এ ছাড়া পুজোর প্রত্যেকটা দিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। একদিকে নিত্য প্রদর্শনীয় অন্যদিকে কবিতা আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবে মাতেন বহু মানুষ।

You might also like!