Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: মহালয়াতে বোধন, আর সেই দিনেই বিসর্জন! বনেদি বাড়িতে রয়েছে এই অদ্ভুত রীতি

Paschim Bardhaman Durga Puja
Paschim Bardhaman Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  সামনেই দুর্গাপুজো, আর মাত্র ১২ দিনের অপেক্ষা। তারপর ছেলেমেয়েদের নিয়ে বাপের বাড়ি আসবেন মা দুর্গা। মহালয়াতে বোধন, তারপর দশদিন ধরে চলে দশভুজা দুর্গার পুজো। এই পুজো ঘিরে খুশিতে সামিল হয় গোটা রাজ্যবাসী। কিন্তু এই বনেদি বাড়িতে দশদিন ধরে চলে না খুশির হাওয়া। বোধনের দিনেই বিসর্জন হয় এই বনেদি বাড়িতে। 

দামোদর নদের তীরে পশ্চিম বর্ধমানের বার্নপুরের ধেনুয়া গ্রামে রয়েছে কালীকৃষ্ণ আশ্রম। সেই আশ্রমের দুর্গা পুজোতেই বছরের পর বছর ধরে এমন নিয়ম প্রচলিত আছে। গ্রামের মানুষরা বলেন, ১৯৭৮ সালে তেজানন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পান। তারপরই এই আশ্রমে মহালয়ার দিন থেকে শুরু হয় দুর্গাপুজো । এই পুজোর আরো একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই আশ্রমে দেবী সন্তানদের সাথে আসেন না। দেবী দুর্গার সাথে থাকেন দুই সখী জয়া ও বিজয়া। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর পুজো হয় একই সাথে। এক দিনেই সমস্ত পুজো অনুষ্ঠিত হয় বলে অনেক সময় লাগে না। এই পুজো একদিনে হলেও ভক্তদের ভক্তিতে কিন্তু কোনও খামতি থাকে না।

You might also like!