Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Bongaon Sealdah Train Disrupte: বনগাঁ-শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

Bongaon Sealdah train disruption
Bongaon Sealdah train disruption

 

কলকাতা, ৩০ মার্চ : সপ্তাহের প্রথম কাজের দিন ট্রেন বিভ্রাট। শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। সোমবার সকাল থেকেই সিগন্যাল বিভ্রাটের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একের পর এক ট্রেন। সপ্তাহের প্রথম কাজের দিন স্কুল, কলেজ, অফিসে বেরিয়ে ট্রেনে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। রেল সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, গোবরডাঙা স্টেশনে সিগন্যাল সমস্যার জেরেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে| সঠিক সময়ে ট্রেন না আসায় স্টেশনে স্টেশনে বাড়তে থাকে যাত্রীদের ভিড়।

তবে রেল সূত্রে খবর, এই মুহূর্তে ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু প্রায় এক ঘণ্টা দেরিতে চলছে ট্রেন, দাবি যাত্রীদের। সঠিক সময়ে ট্রেন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। রেল সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙা স্টেশনের সিগন্যাল পয়েন্টে ত্রুটি ধরা পড়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। এর জেরে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। সকালের ব্যস্ত সময়ে ট্রেনগুলিতে প্রচুর ভিড় দেখা যায়।

You might also like!