Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

West Bengal Assembly Election:নন্দীগ্রামের ফল ফের ভবানীপুরে? শুভেন্দুর জেলায় মোদির বিস্ফোরক বার্তা

Narendra Modi...
Narendra Modi...

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  হলদিয়ায় দাঁড়িয়ে ভবানীপুর জেতার হুঙ্কার! মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে পদ্ম ফুটবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, “পাঁচ বছর আগের নন্দীগ্রামে বিজেপি জিতেছে। এবার ভবানীপুরে জিতবে।” (যদিও নন্দীগ্রামে গণনা সময় লোডশেডিং। শুভেন্দুর জেতা নিয়ে মামলা এখনও হাই কোর্টে বিচারাধীন। তৃণমূল দাবি করে, লোড শেডিংয়ের করে ফলাফল পরিবর্তন করা হয়েছে।)

ভোট ঘোষণার পর দ্বিতীয়বার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী মোদি। হলদিয়ায় শুভেন্দু-সহ অন্যান্য প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তিনি। সেই সভা থেকেই তাঁর দাবি, বিজেপি এবার বাংলায় ক্ষমতা দখল করবে। বাংলার মানুষের উৎসাহ সেই আভাস দিচ্ছে। তারপরই মোদি বলেন, “পাঁচবছর আগে নন্দীগ্রামে এই পরিবর্তন শুরু হয়েছিল। এবার তা ভবানীপুরে হবে।”

উল্লেখ্য, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকে এবারে নির্বাচনে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিয়েছেন তিনি। কিন্তু কতটা সুবিধা করতে পারছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। তৃণমূল চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিল, ক্ষমতা থাকলে শুধুমাত্র ভবানীপুর থেকেই লড়ুক শুভেন্দু। তা হয়নি।

এদিকে রাজ্যজুড়ে প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আসন সামলাচ্ছেন ফিরহাদ, অরূপরা। গতকাল বৃহস্পতিবার তৃণমূলনেত্রীর মনোনয়ন মিছিলে জনজোয়ারে ভাসে কলকাতা। পায়ে হেঁটে মিছিল করে মনোনয়ন দেওয়ার পর

তাঁর অপেক্ষায় থাকা আমজনতার উদ্দেশ্যে হাত নাড়েন মমতা। বলেন,”আমি ভবানীপুরেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম। আমরাই সরকার গড়ব। ভবানীপুরের পাশাপাশি ২৯৪ কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলব।” মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আসনে বিজেপি কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে।

হলদিয়ার নির্বাচনী সভা থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে ছয় দফা ‘গ্যারান্টি’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে রাজ্যে কী কী পরিবর্তন আসবে, তা স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। নারী নিরাপত্তা জোরদার করা থেকে শুরু করে সপ্তম পে কমিশন বাস্তবায়নের মতো একাধিক প্রতিশ্রুতি শোনা যায় তাঁর বক্তব্যে।তবে এই ঘোষণায় অনুপস্থিত ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়—রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র আগে ঘোষণা করা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের উল্লেখ। এই অনুপস্থিতি ঘিরেই রাজনৈতিক মহলে, বিশেষত বিজেপির অন্দরে, প্রশ্ন উঠতে শুরু করেছে।

You might also like!