Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: আর মাটি নয়, এবার "পেনসিল"-এ অবতীর্ণ দুর্গা! কোথায় দেখা যাবে এই মূর্তি?

Durga made by pencil
Durga made by pencil

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- খড়,মাটি দিয়ে তৈরি দুর্গা মূর্তিই পূজিতা হয় সর্বত্র। তবে এবার সেই মূর্তিতে এল পেনসিলের ছোঁয়া। এবার তেমনই এক মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন দক্ষিণ ২৪ পরগণার শিল্পী দেবতোষ। পেনসিলের মোচ দিয়ে দুই ইঞ্চির প্রতিমা তৈরি করলেন দেবতোষ। যা ইতিমধ্যেই ক্ষুদ্রতম প্রতিমার শিরোপা অর্জন করে নিয়েছে।

মাত্র চার দিনের মধ্যেই এই নিপুণ প্রতিমা তৈরি করেছেন দেবতোষ দাস। চারদিনের অক্লান্ত পরিশ্রম অর্জন করেছেন এই সাফল্য। দেবতোষ আসলে একজন পেশাদার ফটোগ্রাফার। প্রতি বছর গঙ্গাসাগরের মেলায় ক্যামেরা হাতে তার দেখা মিলবেই। প্রতিমা গড়ার সঙ্গে দূরদূরান্তে কোনও সম্পর্ক নেই তাঁর। তবুও এক অমোঘ টানেই হাতে তুলে নেন নানা আপাত তুচ্ছ জিনিস। আর তাতে শিল্পীর নৈপুণ্য দিয়ে ফুটিয়ে তোলেন দেবী দুর্গাকে। এবারেও তার অন্যথা হয়নি। সপরিবারে মা এসেছেন 'পেনসিল' অবতারে।


You might also like!