Entertainment

2 years ago

Hollywood Box Office: বক্স অফিসে কে এগিয়ে? ‘ওপেনহাইমার’ না '‘বার্বি’?

Barbie (File Picture)
Barbie (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ২১ জুলাই মুক্তি পেয়েছে দুই তাবড় ছবি একদিকে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। অন্য দিকে, গ্রেটা গারউইগ পরিচালিত ছবি ‘বার্বি’। গ্রেটা গারউইগের জনপ্রিয়তা আগাগোড়া নারীবাদী ছবির জন্য। ‘লেডি বার্ড’, ‘লিটল উইমেন’ থেকে এবার ‘বার্বি’। ‘বার্বি’ ছবিতেও তাঁর নারীবাদী দৃষ্টিভঙ্গি। পিতৃতন্ত্রের বিরুদ্ধে নারীবাদের কথাই বলছেন এই ছবিতে বলছেন গ্রেটা। সহজ-সরল ভাষায় গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। ছবির জন্য গ্রেটা বেছে নিয়েছিলেন ‘বার্বি’র মতো এক বহুলচর্চিত চরিত্রকে, নারীদের কিশোরী থেকে তরুণী হয়ে ওঠার যাত্রায় যার প্রভাব বিতর্কিত হলেও তা উপেক্ষা করা যায় না।

তবে শোনা যাচ্ছে, বক্স অফিসে ‘ওপেনহাইমার’-কে শুধু টেক্কাই দেয়নি ‘বার্বি’, মাত্র ১৬ দিনের মধ্যে বিশ্বজোড়া বক্স অফিসে ১০০ কোটি মার্কিন ডলারের ব্যবসা করে ফেলেছে গ্রেটার ছবি। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ৮ হাজার ৩০০ কোটির কাছাকাছি।

You might also like!