Entertainment

2 years ago

Madhumita Sarcar: আগে নিজেকে খোঁজার চেষ্টা করুন তার পর শান্তি খুঁজবেন! ভালো থাকার উপায় বলে দিলেন মধুমিতা

Madhumita Sarcar (FIle Picture)
Madhumita Sarcar (FIle Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডে চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। আর তাঁকে নিয়ে সমালোচনার ও শেষ নেই। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজ সবদিক থেকেই তাঁকে নিয়ে সমালোচনার খবর উঠে আসে। তবে সব কিছুর মধ্যে মধুমিতা যাদের বেশি ভালোবাসে তা হল মধুমিতার পরিবার। ইদানীং পরিবারকে বেশি করে সময় দিচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার। তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলে চোখে পড়বে তেমনই কিছু ছবি। কাজের চাপে নিজের চম্পাহাটির বাড়ি ছেড়ে কলকাতায় একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন নায়িকা। তবে বর্তমানে চম্পাহাটি থেকেই যাতায়াত করেন নায়িকা। মা, বাবা পরিবারকে ঘিরেই তাঁর জীবন আবর্তিত। পরিবারের কাছে থেকে তিনি যে শান্তি পেয়েছেন, সে কথা তিনি আকারে ইঙ্গিতে এত দিন বুঝিয়েছেন। এ বার সে কথাই আরও স্পষ্ট করলেন নায়িকা। 

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন নায়িকা। যে ভিডিয়োয় দেখা যাচ্ছে, চারিদিক কুয়াশায় ঢাকা। পাহাড়ি রাস্তায় হেঁটে চলেছেন তিনি। অল্প অল্প বৃষ্টিও পড়ছে। তার মাঝেই পরম শান্তিতে চোখ বন্ধ করে মুহূর্ত উপভোগ করছেন মধুমিতা। এমনই ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, “আমি ধ্যান করছিলাম। ভাবতেই পারিনি মুহূর্তগুলো এ ভাবে ফ্রেমবন্দি হবে। ধ্যান করতে গেলে নির্দিষ্ট একটি ভঙ্গিমাতেই করতে হবে, তাতে আমি বিশ্বাসী নই। আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা খুব জরুরি। তা হলে রক কনসার্টে গিয়েও ধ্যান করা সম্ভব। আগে নিজেকে খোঁজার চেষ্টা করুন তার পর শান্তি খুঁজবেন।”

You might also like!