Entertainment

3 years ago

Nabanita Das-Jitu Kamal: বিয়ে ভাঙছে জিতু কমল এবং নবনীতা দাসের

Nabanita Das-Jitu Kamal (File Picture)
Nabanita Das-Jitu Kamal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  তিন মাস ধরেই আলাদা থাকছিলেন, এবার পাকাপাকি বিচ্ছেদের কথা ঘোষনা করে দিলেন অভিনেত্রী নবনীতা। আইনি প্রক্রিয়াও এগিয়ে গিয়েছে অনেকটাই। এখনও ডিভোর্স শংসাপত্র আসেনি।

বৃহস্পতিবার সকালে নবনীতা তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “টেবিলে দুটো প্লেট একসঙ্গে থাকবে না। টাওয়েল, সানস্ক্রিনের ভাগাভাগি হবে না। জানি এই পরিস্থিতি সামলানোর জন্য আমায় প্রস্তুত করে দিয়েছ তুমি। আমরা দুজন দুজনের সাথে ভালো নেই.....প্রেম, বন্ধুত্ব, বিয়ে এই সব নিয়ে এক বর্ণময় অধ্যায়ের ইতিটা নয় এই ভাবেই হোক। ভাল থেকো জিতু।” 

দু’জনের আলাপ বহু দিনের। সিরিয়ালের সেটেই প্রেম। হঠাৎ সুখের সংসারে কী হল? নবনীতা বললেন, “আমি নিজেই বুঝতে পারছি না এই পরিস্থিতি কী ভাবে সামলানো উচিত। কিচ্ছু বুঝতে পারছি না! আসলে কতটা এই ব্যাপারে কথা বলা উচিত সেটাও বুঝে উঠতে পারছি না। আমরা তিন মাস ধরেই আলাদা ছিলাম। এখন আমার পক্ষেও এটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। মতের মিলও হচ্ছিল না অনেক বিষয়ে। জিতুর জীবনে কোনও সমস্যা হচ্ছে কি না, বলতে পারব না। কিন্তু আমার হচ্ছিল। এই সিদ্ধান্তের আগেই আমার লন্ডন যাওয়া ঠিক হয়ে গিয়েছিল। এটা যেহেতু আমার প্রথম বিদেশ ভ্রমণ, টিকিট বাতিল করলে যদি পরবর্তীকালে কোনও সমস্যা হয়, তাই আমরা আর এই ট্রিপটা বাতিল করিনি।”

আপাতত জিতু বেশ কয়েটি নতুন ছবিতে কাজ করতে চলেছেন বলে সূত্রের খবর । আবারও লন্ডনে কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিং করতে যাওয়ার কথা নায়কের। অন্য দিকে, নবনীতাও শুরু করেছেন নতুন সিরিয়াল ‘বিয়ের ফুল’। ব্যক্তিগত জীবনের এই টানাপড়েন ভুলে এই মুহূর্তে কাজে মন দিতে চান অভিনেত্রী।

You might also like!