Entertainment

2 years ago

Arjun-Malaika : অর্জুন-মালাইকার সম্পর্কে 'তৃতীয় ব্যক্তি' !

Arjun Kapoor-Malaika Arora
Arjun Kapoor-Malaika Arora

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অসমবয়সী প্রেম, সম্পর্ক নিয়ে বরাবরই চর্চায় অর্জুন-মালাইকা (Arjun Kapoor-Malaika Arora) । যদিও ভালবাসার সামনে বয়স যে কিছুই নয়, তা বারে বারে প্রমাণ করেছেন এই জুটি । শীঘ্রই বিয়ে করার কথাও রয়েছে । কিন্তু, এসবের মধ্যে সম্প্রতি বলিউডে (Bollywood) জোর গুঞ্জন ছড়িয়েছে, ব্রেক আপ হয়েছে তারকা যুগলের । আর তার কারণ তৃতীয় ব্যক্তি । খবর রটেছে, অর্জুন নাকি মালাইকাকে ছেড়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার (Kusha Kapila) সঙ্গে প্রেম করছেন ! সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন কুশা ।

দিনকয়েক আগেই স্বামী জোরওয়ার আলুওয়ালিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন কুশা । এদিকে, অর্জুনের সঙ্গে মালাইকার ব্রেক আপের খবর ছড়ায় । এসবের মধ্যেই করণ জোহরের পার্টিতে একসঙ্গে দেখা যায় কুশা ও অর্জুনকে । তারপর থেকেই অর্জুন-কুশার সম্পর্ক নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা । যদিও সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন কুশা । একইসঙ্গে নিজের ব্রডকাস্ট চ্যানেলে ক্ষোভ উগড়ে দিয়েছেন কুশা ।কুশা জানান, রোজ নিজের ব্যাপারে এত ফালতু সব খবর পড়ছেন যে তাঁর মনে হচ্ছে নিজের কাছে নিজেরই একটা ফর্মাল ইন্ট্রোডাকশন প্রয়োজন হয়ে পড়েছে । তিনি আশা করছেন, আর প্রার্থনা করছেন, যেন তাঁর মায়ের কানে যেন এসব কথা না যায় । তাহলে অসুস্থ হয়ে পড়বেন তিনি ।

কুশার কথাতে বোঝাই গেল, অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্কের যে গুঞ্জন ছড়াচ্ছে, তা সত্যিই নয় । যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অর্জুন । এর আগেও অবশ্য অর্জুন-মালাইকার প্রেম ভাঙার খবর ছড়িয়েছিল । কিন্তু, বারবার তাতে জল ঢেলে নিজেদের সম্পর্ককে আরও মজবুত করেছেন অর্জুন ও মালাইকা ।

২০১৬-১৭ সাল নাগাদ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টানেন মালাইকা । তার পর থেকেই অর্জুন কপূরের সঙ্গে প্রেম মালাইকা অরোরার। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন আর কোনও লুকোচুরি নেই যুগলের । ২০২১ -এ নিজেদের সম্পর্ককে অফিশিয়াল করেন তাঁরা ।

দু’জনের বয়সের মধ্যে পার্থক্য ১২ বছরের । তার উপরে,মালাইকা এক সন্তানের মা । অর্জুনের সঙ্গে সম্পর্কের প্রথম দিকে একাধিক বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল মালাইকাকে । সাধারণ সমাজে এধরনের অসমবয়সী প্রেমকে এখনও বাঁকা চোখেই দেখা হয় । কিন্তু, তাঁরা দেখিয়ে দিয়েছেন, তাঁদের ভালবাসা আসলে সব বিতর্ক, সমালোচনা, বয়সের ঊর্ধ্বে । তাঁদের প্রেম এখন অনেকের কাছে উদাহরণ হয়ে উঠেছে । শীঘ্রই দু'জনের বিয়ে করার খবরও সামনে এসেছে ।

You might also like!