Entertainment

2 years ago

Ankita-Sonamoni-Srijla: টেলি অ্যাকাডেমির মঞ্চে ঝড় তুলতে আসতে এই তিন নায়িকা!

Actress Ankita, Sonamoni & Srijla (File Picture)
Actress Ankita, Sonamoni & Srijla (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জি বাংলায় সন্ধ্যে ৭ টায় চোখ রাখলে যে সিরিয়াল দেখা যায় তা হল 'জগদ্ধাত্রী'। ক্রাইম ব্রাঞ্চ অফিসার জ্যাস সান্যালের ভূমিকায় এই মুহূর্তে পর্দা কাঁপাচ্ছেন অঙ্কিতা মল্লিক। টেলি অ্যাকাডেমির মঞ্চে পুরস্কার তো তিনি ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন, এবার সেই মঞ্চেই জোরদার পারফরমেন্স করবেন তিনি। তাঁকে সঙ্গ দিতে চলেছেন আরও দুই সিরিয়াল সেলেব ‘এক্কা দোক্কা’র রাধিকা আর ‘মন ফাগুন’-এর পিহু। স্টার জলসার দুই লিডিং লেডির সঙ্গে হাত মিলিয়ে মঞ্চ কাঁপালেন অঙ্কিতা। অক্ষয় কুমারের ‘খট্টা মিঠা’ ছবির সুপারহিট গান ‘আইলা রে আইলা’তে ফাটিয়ে নাচলেন তিনজনে। রাধিকা-জগদ্ধাত্রীদের ফ্যানেদের সুবাধে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।

You might also like!