
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছোটপর্দার জনপ্রিয় মুখ জন ভট্টাচার্য। তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। ফ্লোরে কাজে ব্যস্ততাও বেড়েছে জনের। তাই এবার শুটিং ফ্লোরে সময় মত পৌঁছতে নয়া পদ্ধতির কথা বললেন জন।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন জন। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতুর উপর তিনি বাইক চালাচ্ছেন। ভিডিয়োর সঙ্গে অভিনেতা লিখেছেন, ‘‘মনখারাপ হলে এই ভিডিয়োটা আপনাদের জন্য।’’ তা হলে কি কোথাও ঘুরতে বেরিয়ে পড়লেন অভিনেতা? জন জানালেন, বন্ধুর বাড়ি থেকে ফিরতি পথে ভিডিয়োটি তুলেছেন তিনি। জনের নিজস্ব গাড়ি রয়েছে। সম্প্রতি, তিনি একটি মোটোরবাইকও কিনেছেন।
অভিনেতা জানান, ‘‘শুটিংয়ে সময় মতো পৌঁছতেই বাইকটা কিনেছি। এত দিন গাড়ি নিয়েই সময়ে পৌঁছে যেতাম। কিন্তু বাইকে দেখছি আরও সময় বাঁচছে।’’
