Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Tanushree Dutta: তনুশ্রী দত্তর দুর্দশা, নিজেই শেয়ার করলেন বাড়ির ভিতরের ভয়াবহ অভিজ্ঞতা!

Tanushree Dutta
Tanushree Dutta

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এক সময়ের বলিউড সেনসেশন তনুশ্রী দত্ত অভিনয় থেকে বিরতি নিয়েছেন বহু বছর। তবে এরমাঝে মিটু বিতর্কে সরব হয়ে জনসমক্ষে এসেছিলেন অভিনেত্রী। এবার ফের একবার সোশাল মিডিয়ায় নিজের জীবনের কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তিনি। মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করেন তনুশ্রী দত্ত সেখানেই তিনি জানান ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। 

তনুশ্রী কাঁদতে কাঁদতে বলেন, ‘‘আমাকে নিজের বাড়িতেই হেনস্থার শিকার হতে হচ্ছে। সেই ২০১৮ সাল থেকে চলছে। আর পারছি না। আমি পুলিশকে ফোন করেছি। তাঁরা এসে বললেন থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দিতে। হয়তো কাল যাব থানায় লিখিত অভিযোগ জমা দিতে। গত পাঁচ বছর ধরে হেনস্থার শিকার আমি। আমার শরীর খুব খারাপ। বাড়িতে কোনও সাহায্যের লোক নেই। একাই সব কাজ করি। কেউ আমাকে সাহায্য করুন।’’ কাতর অনুরোধ তনুশ্রীর। সমাজমাধ্যমে অনেকেই তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। যদিও বাড়ির মধ্যে কে বা কারা তাঁকে হেনস্থা করছে সেই বিষয়ে খোলসা করে কিছু জানাননি অভিনেত্রী।

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ়’ ছবি মুক্তির সময় থেকে। এই ছবিতে একটি গানের দৃশ্যে তনুশ্রীর একা অভিনয় করার কথা ছিল। চিত্রনাট্যে এমনই ছিল বলে জানান অভিনেত্রী। কিন্তু পরে সেই দৃশ্যে নিয়ে আসা হয় নানা পটেকরকেও। এই গানের শুটিং-এর সময়ই নাকি অভিনেতা নানা, অভিনেত্রী তনুশ্রীর সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। নাচ শেখানোর নামে নাকি শারীরিক ভাবে হেনস্থা করার চেষ্টা করেছিলেন নানা। পরবর্তীকালে অভিনেতা সংবাদমাধ্যমের কাছে ঘটনাটি প্রসঙ্গে বলেন, “আমি জানতাম এই অভিযোগ মিথ্যা। তাই আমি মাথা গরম করিনি। আর এ অনেক পুরনো কথা। আর এগুলি নিয়ে কথা বলারও প্রয়োজন নেই।’’

You might also like!