Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Tamil actor Manobala passes away:প্রবীণ তামিল পরিচালক ও অভিনেতা মনোবালা প্রয়াত, শোকের আবহ দক্ষিণী চলচ্চিত্র জগতে

Tamil actor Manobala passes away
Tamil actor Manobala passes away

 

চেন্নাই, ৩ মে  : প্রবীণ তামিল পরিচালক ও অভিনেতা এবং প্রযোজক মনোবালার জীবনাবসান হয়েছে। লিভারের সমস্যার কারণে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তবে তাঁর আকস্মিক মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

মনোবালা প্রায় পনেরো দিন ধরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। জানুয়ারিতে তাঁর হৃদযন্ত্রের অপারেশন করা হয়েছিল। ভারতী রাজ পরিচালিত 'পুঠিয়া ভারপুগল' (১৯৭৯) চলচ্চিত্রে মনোবালা তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ করেন। অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল সুরজ পরিচালিত ‘নাই সেকার রিটার্নস’-এ।


You might also like!