Breaking News
 
Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত Suvendu Adhikari: জেন জি প্রশ্ন করবে, মুখোমুখি উত্তর দেবেন শুভেন্দু! চা চক্রে নতুন প্রজন্মের সঙ্গে মুখ্যমন্ত্রী Ujjain Mosque Demolition: উজ্জয়িনী অশান্তির নেপথ্যে ভুয়ো AI ভিডিয়ো? কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়ে তদন্তে পুলিশ

 

Entertainment

2 years ago

Srijit Mukherjee: সৃজিতের 'সাপ-মোচন', নারীদিবসেই সাধের উলুপীকে সকলের সঙ্গে পরিচয় করলেন পরিচালক

Srijit Mukherjee
Srijit Mukherjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সৃজিতের ‘সাপ-মোচন’। সহজ করে বলা যাক? দিন কয়েক আগেই ঘোষণা করেছিলেন সৃজিত-মিথিলার পরিবারে এসেছে একজন নতুন সদস্য, তাঁদের আদরের পোষ্য ‘উলুপী’। না কোনও কুকুর, বিড়াল বা পাখি নয় টলিপাড়ার প্রথম সারির এই পরিচালক পুষছেন একটি সাপ। পরিচালকের সাধের সাপ দেখতে বহুদিন অপেক্ষা করতে হল দর্শকদের।

নারী দিবসের দিনেই উলুপীকে প্রকাশ্যে আনলেন সৃজিত। বালিশের তলায় গুটিয়ে আরাম করছে উলুপী। পোষ্যের ছবি শেয়ার করে সৃজিত ক্যাপশনের জন্য ধার করলেন কবীর সুমনের লাইন। ‘‘তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়’’।

উল্লেখ্য, সুদূর কলোম্বিয়া থেকে এই পাইথনটি আনিয়েছেন পরিচালক। নাম রেখেছেন উলুপী। 'উলুপী'র অর্থ নাগকন্যা। যার উল্লেখ রয়েছে মহাভারত, বিষ্ণু পুরাণ এবং ভগবত পুরাণে।

You might also like!