
কলকাতা: ফের টলিউডে হাজির নয়া জুটি । এবার পরিচালক শর্মিষ্ঠা দেবের নতুন ছবি ''মাস্টারমাইন্ড''-এ জুটি বাঁধতে চলেছেন সৌরভ দাস-দর্শনা বণিক ।
অঙ্গপাচার নিয়ে তৈরি হয়েছে ছবি ''মাস্টারমাইন্ড''-এর প্লট । সৌরভ-দর্শনার পাশাপাশি দেখা যাবে শুভ্রজিত দত্ত, রুমকি চট্টোপাধ্যায়, অর্কপ্রভ ভট্টাচার্য, লাকি বাপুলিসহ একাধিক শিল্পীকে । ছবির গল্প এগোবে ইদানীং সময়ে কোনও মানুষ অকারণেই বিভিন্ন পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে ও তাদের জীবনে শুরু হয় নানান জটিলতা সেই নিয়ে এই ছবি । ছবিতে সৌরভ দাসের চরিত্রের নাম সূর্য, পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে ।
