Entertainment

2 years ago

Misty Singh: অসুস্থ অভিনেত্রী মিষ্টি সিং, ভর্তি বেসরকারি হাসপাতালে

Actress Misty Singh (File Picture)
Actress Misty Singh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অসুস্থ অভিনেত্রী মিষ্টি সিং। তড়িঘড়ি তিনি ভর্তি হলেন হাসপাতালে। ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ তিনি, ঘোরতর অসুস্থ হয়ে, জ্বর নিয়ে ভর্তি হলেন হাসপাতালে। ‘দিদি নম্বর ১’-এর শ্যুটিং চলাকালীন গায়ে জ্বর নিয়েই কাজ করছিলেন তিনি। বার বার ওষুধ খেয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। ওখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।  ১০৩-এর উপর জ্বর। তাঁকে ভর্তি করানো হয় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসা শুরু হলে স্যালাইন দেওয়ার পর এখন কিছুটা ভাল আছেন মিষ্টি। জ্বর অনেকটা কমেছে। খাওয়া দাওয়া করেছেন স্বাভাবিক ভাবে। তবে এখনও শারীরিক ভাবে বেশ দুর্বল অভিনেত্রী। কঠিন কোনও অসুখ হয়নি বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকেরা।

You might also like!