Entertainment

2 years ago

Rakshabandhan 2023: রাখীবন্ধনে মাতলেন শ্রেয়া! পাশাপাশি সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন বরুণ

Rakhsha Bandhan celebrated by Shreya Ghoshal & Varun Dhawan
Rakhsha Bandhan celebrated by Shreya Ghoshal & Varun Dhawan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পবিত্র রাখীবন্ধন উৎসবে সমগ্র ভারতবর্ষ জুড়ে পালিত হয় উৎসব। এই দিনে দিদি বা বোনেরা তাঁদের ভাই বা দাদাদের হাতে রাখী পড়িয়ে মঙ্গল কামনা করে থাকে। এর পাশাপাশি এই দিনে চলে উপহার দেওয়া নেওয়া, খাওয়া দাওয়া। সব মিলিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠে গোটা দেশ। আর এই আনন্দ থেকে বাদ পড়েন না তারকারা। এবার রাখী উৎসবে মেতে উঠলেন শ্রেয়া ঘোষাল। গায়িকা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন সেই আনন্দের মুহূর্তের ছবি। সেখানে তাঁর ভাই সৌম্য় ঘোষালের সাথে দেখা গিয়েছে তাঁকে। সেখানে দেখা যাচ্ছে, ভাইকে রাখি পরিয়ে থালা সাজিয়ে খেতে দিয়েছেন গায়িকা।

ভাইয়ের কপালে আলতো চুমু এঁকে দিচ্ছেন তিনি। সকলে রাখির শুভেচ্ছা জানিয়ে একটিদীর্ঘ পোস্ট করেছেন শ্রেয়া।ক্যাপশনে গায়িকা লিখেছেন, ‘বিশ্বের সকল ভাই ও বোনদের রাখিবন্ধনের শুভেচ্ছা। আমার ভাই সৌম্য় ঘোষাল তোমাকে যখন নবজাতক শিশু হিসেবে দেখি, আমার মন আনন্দে ভরে উঠেছিল। তারপর ধীরে ধীরে বুঝতে পেরেছি তুমি আমার জীবনে শক্তির সবচেয়ে শক্তিশালি স্তম্ভ.. সমস্ত উত্থান-পতনের মধ্যে দিয়ে আমার পাশে দাঁড়িয়েছ, আমার চোখে কখনও জল আসতে দাওনি। চিরকালের জন্য বিনা কারণে একে অপরকে হাসতে থাকব। অনেক ভালোবাসি রিভু’।

অন্যদিকে রাখী উৎসবে মজে উঠেছিলেন বলি সেলেব বরুণ ধাওয়ান। দিদিদের সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনে বরুণ লিখেছেন, ‘শুভ রাখিবন্ধন! তোমাদের শান্তির জন্য আমার বোন, তোমার ভাই সবসময় তোমার সঙ্গে আছে’।

You might also like!