Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Rukmini Maitra's Facebook Account : এবার হ্যাক হল রুক্মিণীর ফেসবুক অ্যাকাউন্ট, চিন্তায় অভিনেত্রী

Rukmini Maitra Tollywood Actress (File Picture )
Rukmini Maitra Tollywood Actress (File Picture )

 

কলকাতা, ২৩ মার্চ : চিন্তার ভাঁজ অভিনেত্রী রুক্মিণী মৈত্রের কপালে। সোমবার হঠাৎই হ্য়াক হল রুক্মিণী মৈত্রর ফেসবুক প্রোফাইল।ইনস্টাগ্রাম স্টোরিতে বন্ধু-বান্ধব, অনুরাগীগের সতর্কও করলেন অভিনেত্রী।

গত বৃহস্পতিবারই দেবের প্রযোজনা সংস্থা ''দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স''-এর ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায়। সেই সাইবার জালে পড়ল রুক্মিণীর ফেসবুক অ্যাকাউন্ট। নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে এই কথা জানায় সে। অভিনেত্রী লেখেন, ''নমস্কার, সকলকে জানাচ্ছি যে আমার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া ও লিগাল টিম এই মুহূর্তে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টায় আছে। দয়া করে ওই পেজের কোনও কিছুতে প্রতিক্রিয়া দেবেন না বা কোনও মেসেজের উত্তর দেবেন না, আমি আবার না জানানো পর্যন্ত।''অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ২.২ মিলিয়ন। বাকি শিল্পীদের মতোই নিজের বিভিন্ন ছবি, বা সিনেমার প্রচার বা কোনও ব্র্যান্ডের সঙ্গে কাজের ক্ষেত্রে সেই পেজ ব্যবহার করেন তিনি। সোমবার সেই পেজ থেকে বিশেষ ধরনের ও অযাচিত পোস্ট হতে থাকায় বোঝা যায় পেজ হ্যাক হয়েছে।

দিন কয়েক আগেই হ্যাক হয়ে যায় ''দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স''-এর ইউটিউব চ্যানেল। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎই এই ইউটিউব চ্যানেলে একের পর এক বিভিন্ন সফটওয়্যার সংক্রান্ত ভিডিও পোস্ট হতে থাকে। এদিকে চ্যানেলের কভার ছবি ও প্রোফাইল ছবি সবই প্রযোজনা সংস্থার''।

You might also like!