Entertainment

3 years ago

Rakhi Sawant and Mika Singh: অবশেষে মিকার বিরুদ্ধে করা মামলা তুলে নিলেন রাখি!

Rakhi Sawant and Mika Singh (File Picture)
Rakhi Sawant and Mika Singh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জোর করে চুমু! তার থেকেই জটিলতা। ২০০৬ সালের মামলার নিস্পত্তি ঘটল ২০২৩ এ এসে। জানা গেলে বন্ধুত্বে ভুল বোঝাবুঝি তার জেরেই ঝামেলার সুত্রপাত। 

২০০৬ সালে মিকা সিং-এর জন্মদিনের পার্টিতে রাখি সাওয়ান্তকে জোর করে চুমু খেয়েছিলেন মিকা সিং। এই ঘটনায় রাখিকে হেনস্থার অভিযোগ ওঠে মিকার নামে। মিকা জোর করে চুমু খান রাখিকে, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এরপর মিকা ও তাঁর সহকর্মী ভিকি ঝামেলায় জড়ান রাখি ও তাঁর বন্ধুদের সঙ্গে। ঘটনায় আহত হয়েছিলেন রাখির এক বন্ধু। ১৭ বছর আগের সেই মামলারই এবার নিষ্পত্তি ঘটায় স্বস্তিতে মিকা।

মামলা তুলে নেওয়ার হলফনামায় রাখি জানিয়েছেন, ”আমরা পুরো বিষয়টা বন্ধুত্বের দিক থেকে সমাধান করেছি। আমরা দুজনেই বুঝেছি, যে এটা পুরোটা একটা ভুল বোঝাবুঝি ছিল। যার জন্য বিষয়টা আরও জটিল হয়ে গিয়েছিল।”

You might also like!