Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Emotional Tribute:"জন্মদিনে বুদ্ধদেব গুহকে স্মরণ করে আবেগে ভেসে গেলেন রাজ চক্রবর্তী। জানালেন, ‘চুপিচুপি ওঁর লেখা পড়তাম।’"

Raj Chakraborty was overcome with emotion
Raj Chakraborty was overcome with emotion

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক:২০২৪ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘বাবলি’। লেখক বুদ্ধদেব গুহ’র কাহিনি নিয়ে এই ছবি তৈরি করেন পরিচালক।

রোমাঞ্চ, প্রকৃতি আর প্রেম—এই তিনটি অনুভব বুদ্ধদেব গুহর লেখার প্রতিটি ছত্রে ছত্রে মিশে আছে। ২৯ জুন অর্থাৎ আজ লেখকের জন্মদিনে স্মৃতির আবেশে ভেসে গেলেন পরিচালক রাজ চক্রবর্তী। শৈশব থেকে বুদ্ধদেবের সাহিত্যের সঙ্গে তাঁর আত্মিক যোগ। সেই মুগ্ধতা থেকেই তিনি ২০২৪ সালে তৈরি করেন ‘বাবলি’—যা লেখকের এক গল্প অবলম্বনে। ছবির নির্মাণপর্বে রাজ যেন নতুন করে অনুভব করেছিলেন বুদ্ধদেবকে। তবে রয়েই গেল এক অমোচনীয় শূন্যতা—প্রিয় লেখক জীবিত অবস্থায় বড় পর্দায় ‘বাবলি’ দেখে যেতে পারেননি।এক  সাক্ষাৎকারে রাজ জানান, এটাই তাঁর জীবনের এক অপূরণীয় আক্ষেপ।

“বুদ্ধদেব গুহ আমার শৈশবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত,” জানালেন পরিচালক রাজ চক্রবর্তী। ছোটবেলা থেকেই তাঁর লেখার প্রতি এক অদ্ভুত টান ছিল। কিন্তু সেই সময় বুদ্ধদেববাবুর উপন্যাস ছোটদের জন্য একপ্রকার ‘নিষিদ্ধ’ বলেই গণ্য হত। তাই লুকিয়ে লুকিয়ে পড়তে হত তাঁর লেখা। রাজ বলেন, “ভয় করত, কেউ দেখে ফেললে আমায় পাকা ছেলে ভাববে। তখন তো এতটা খোলামেলা ভাবনা চিন্তা ছিল না আশেপাশে। তাই সাহস করে প্রকাশ্যে পড়া হত না। কিন্তু যত বড় হয়েছি, ততই ওঁর লেখার গভীরতা বুঝেছি। অনেক কিছু শিখেছি।”

লেখক বুদ্ধদেব গুহর প্রতি টান শুধু পাঠকের জায়গা থেকে নয়, রাজ চক্রবর্তীর মনে তাঁর ব্যক্তিত্বের সঙ্গেও এক গভীর সংযোগ তৈরি হয়েছে। রাজ বলেন, “উনি একেবারে রোম্যান্টিক মানুষ ছিলেন—জঙ্গল, রোমাঞ্চ, প্রকৃতির টান... সবই ভালবাসতেন। আমিও ঠিক তেমনই। মনে হয়, আমাদের ভাবনার মধ্যে অনেক মিল ছিল।” তবুও থেকে গেল এক গভীর আক্ষেপ—“একটাই দুঃখ, ওঁকে ছবিটা দেখাতে পারলাম না।”

তবে এখানেই থেমে নেই রাজ। ভবিষ্যতে বুদ্ধদেব গুহর অন্য উপন্যাসগুলোর উপর ভিত্তি করে আরও ছবি করার ইচ্ছা রয়েছে তাঁর। ইতিমধ্যেই তিনি শেষ করেছেন তাঁর নতুন হিন্দি ওয়েব সিরিজ়ের শুটিং। তবে পরবর্তী ছবি এখনও পরিকল্পনার স্তরেই রয়েছে।


You might also like!