Entertainment

2 years ago

Pujarini Ghosh: শুধুমাত্র খবরে থাকার জন্য কাজ করতে রাজি নন পূজারিণী

Actress Pujarini (File Picture)
Actress Pujarini (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ছবি মুক্তির অপেক্ষায়। মুক্তির অপেক্ষায় অনুরাগ পতি পরিচালিত ছবি ‘কৈফিয়ত’।  ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন, প্রসূন গায়েন এবং পূজারিণী ঘোষ। ছবিতে এক জন মুসলমান মহিলার চরিত্রে অভিনয় করেছেন পূজারিণী। অভিনেত্রী বললেন, ‘‘খুব অন্য রকম চরিত্র। মূলত প্রেমের গল্প। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও রয়েছে।’’ এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অরুণ মুখোপাধ্যায়, নিমাই ঘোষ, রাজু মজুমদার প্রমুখ। সম্প্রতি ছবির গান প্রকাশ্যে এসেছে। ছবিতে ‘খোয়াব’ নামের গানটি গেয়েছেন দুর্নিবার সাহা। আপাতত চলতি বছরের শেষে ছবিটির মুক্তি স্থির হয়েছে। তবে ইদানিং খুব একটা কাজ করছেন না তিনি। অভিনেত্রীর কথায়,  ‘‘আসলে নতুন কাজ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। পছন্দ না হওয়ায় না বলে দিয়েছি এ রকম ঘটনাও প্রচুর ঘটেছে। শুধুমাত্র খবরে থাকার জন্য কাজ করতে আমি রাজি নই। কাজের খিদে অবশ্যই আছে। কিন্তু যে কাজ আমাকে তৃপ্তি দেবে না সে রকম চরিত্রে অভিনয় করতে রাজি নই।’’

You might also like!