Entertainment

3 years ago

Ravi Kishan:গর্বিত অভিনেতা! সেনায় যোগ দিলেন রবি কিষেণের মেয়ে

Ravi Kishan and his daughter Ishita Shukla
Ravi Kishan and his daughter Ishita Shukla

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তারকাদের সন্তানরা যে তাঁদের পিতা-মাতার পেশাকেই নিজের পেশা হিসেবে বেছে নেবেন একথা নতুন নয়। আবার অনেকেই এমনটা ভেবে নেন আগে থেকে। তবে আবার কেউ কেউ এই পেশা থেকে দুরে সরিয়ে রাখেন। তবে এবার বাবার পেশা থেকে সরে গিয়ে নিজের দেশকে বেছে নিলেন রবি কিষাণের কন্যা  ইশিতা শুক্লা। ভোজপুরি সুপারস্টার তথা বিজেপি সাংসদ রবি কিষেণের (Ravi Kishan) একুশ বছরের মেয়ে। সেনায় যোগ দিয়েছেন ইশিতা। তাতেই গর্বিত রবি কিষেণ।

চার সন্তান রবি কিষেণের। ইশিতা ছাড়াও রয়েছেন রিভা, তনিষ্ক ও সক্ষম। রিভা অভিনয় করতে চান। বিদেশ থেকে অভিনয় ও সিনেমা তৈরির প্রযুক্তি শিখেছেন। গত এক বছর ধরে নাসিরউদ্দিন শাহর থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত। তবে ইশিতা দেশ সেবার পথ বেছে নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিবীর’ স্কিমেই সেনাবাহিনিতে যোগ দিয়েছেন ২১ বছরের তারকা সন্তান।

You might also like!