Breaking News
 
India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার CM Suvendu Adhikari: জলাশয় পুনরুদ্ধারে জোর, তৃণমূলের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ শুভেন্দুর, অগ্নিমিত্রা-শর্বরীর প্রশংসা

 

Entertainment

3 years ago

Priyanka Chopra :দেশে আসছেন প্রিয়ঙ্কা! তবে কি বলিউডে আবার কাজ শুরু করছেন

Priyanka Chopra
Priyanka Chopra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ তিন বছরের বিরতি শেষে কন্যা মালতিকে নিয়ে এই প্রথম দেশের বাড়িতে পা রাখবেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে উড়ানের টিকিটের ছবিতে সেই ইঙ্গিত ই দিলেন দেশী গার্ল। দীপাবলিতে রং মিলিয়ে ভারতীয় সাজে সেজেছিলেন নিক জোনাস, প্রিয়ঙ্কা আর তাঁদের শিশুকন্যা। সেই ছবিতেই বুঝিয়ে দিয়েছেন তিনি দূরে থাকলেও তাঁর মন পড়ে থাকে দেশেই। তার পরই বিমানের টিকিটের ছবি দিয়ে লিখেছেন, “অবশেষে বাড়ি যাচ্ছি। প্রায় ৩ বছর পর।”  

চলতি বছর এপ্রিলে বাড়ি আসার কথা ছিল প্রিয়ঙ্কার। এক সাক্ষাৎকারে বলেন, “আমি দেশে ফেরার জন্য ব্যাকুল। প্রতি রাজ্যের নিজস্ব মুখের ভাষা, লেখার ভাষা, খাবার, পোশাক, আদবকায়দা— যার অর্থ, দেশের সীমানায় এলেই একসঙ্গে বহু দেশ দেখার সাধ মেটে। মন ছুটি চাইছে আমার। কত দিনে বাড়ি ফিরে ছুটি উপভোগ করতে পারব আর ঘুরব, সেই অপেক্ষায় আছি।’’

 তবে কী নেহাত ই ছুটি কাটাতে আসছেন প্রিয়াঙ্কা!  বলিউডে ইতিউতি শোনা যাচ্ছে ফারহান আখতার পরিচালিত ‘জি লে জ়ারা’ ছবিতে ক্যাটরিনা কইফ এবং দীপিকা পাড়ুকোনের পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকেও। তাই সে ছবিরই প্রস্তুতিপর্বে হাজির হচ্ছেন প্রিয়ঙ্কা। যদিও এ বিষয়ে নায়িকা কিছু বলতে নারাজ। 

এর আগে তাঁর সলমন খানের ‘ভারত’ ছবিতে অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধতেই এই ছবি ছেড়ে দেন প্রিয়ঙ্কা।তাতে  বেজায় চটেছিলেন সমলন এবং ইন্ডাস্ট্রির একাংশ। আশা করা যায়, এ যাত্রায় তেমন কোনও তিক্ততার অবকাশ আর হবে না।

You might also like!